Sylhet Today 24 PRINT

স্পেনে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০২০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি শনিবার এ তথ্য জানিয়েছে।

করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত দেশটিতে ২০ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় স্পেনে মৃত্যু হয়েছে ৫৬৫ জনের।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালি, আমেরিকা, স্পেনের মতো কয়েকটি দেশে রেকর্ড সংখ্যক মানুষের প্রাণ যাচ্ছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৬৭ হাজারে, মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ১৭৩ জনে। বিপরীতে সুস্থ হয়েছেন ৫ লাখ ৮১ হাজার ৮৭৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.