Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৪

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০২০

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রোববার (১৯ এপ্রিল) আরও ৪ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জনে।

নতুন আক্রান্তদের একজন নগরের পুলিশ সদস্য, দুজন নগরের কাট্টলি এলাকার ও একজন সাতকানিয়ার বাসিন্দা।

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নতুন নমুনা পরীক্ষায় রোববার আরও ১০ জনকে করোনা পজিটিভ পাওয়া গেছে।

রোববার (১৯ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‍রোববার বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় নতুন আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪ জন চট্টগ্রামের। ৪ জন লক্ষ্মীপুর ও একজন নোয়াখালীর। আর একজন সীতাকুণ্ডের পুরনো রোগী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.