Sylhet Today 24 PRINT

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ৩ হাজার ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক |  ২০ এপ্রিল, ২০২০

সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট হাজার ১৪ জন। এর মধ্যে ২ হাজার ৯৬২ জন বাংলাদেশি। দেশটিতে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৭৬৮ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ পর্যন্ত ১১ জন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে এক হাজার ৪২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৬২ জনই বাংলাদেশি।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯৬২ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অবশ্য এক দিনেই দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৪২৬ জন আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদের মধ্যে ১৬ জন সিঙ্গাপুরের নাগরিক, বাকিরা বিভিন্ন দেশের। আশঙ্কা করা হচ্ছে, আক্রান্তদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের সংখ্যা বেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.