Sylhet Today 24 PRINT

আক্রান্ত ৩৩৮২, মারা গেলেন আরও ৯ জন

নিজস্ব প্রতিবেদক |  ২১ এপ্রিল, ২০২০

জনসচেতনতায় প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৩ হাজার ৩৮২ জন। এছাড়া এই সময়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১১০ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

এছাড়া সুস্থ হয়েছেন আরও ২ জন। এর ফলে দেশে এখন সুস্থ রোগীর সংখ্যা ৮৭ জন।

 

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২ হাজার ৯৭৪ নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩৪ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া ২৪ ঘণ্টায় মারা গেছে নয়জন। এ নিয়ে মোট মৃত্যুবরণ করলেন ১১০ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুজন। এ নিয়ে মোট ৮৭ জন সুস্থ হলেন।

 

তিনি জানান, মৃত নয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন মহিলা। এদের মধ্যে তিনজন ষাটোর্ধ্ব বয়সের। এছাড়া তিনজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। আর বাকি তিনজনের বয়স ৪১ থেকে ৫০ বছর বয়সসীমার মধ্যে।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.