Sylhet Today 24 PRINT

১৭ সদস্যের পরিবারের ১৪ জন একসাথে করোনা আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০২০

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একই দিনে একটি পরিবারের ১৪ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একান্নবর্তী ১৭ সদস্যের ওই পরিবারে এরআগে আরও ২ জন করোনা শনাক্ত হয়েছিলেন বলে স্থানীয়রা জানান।

আইইডিসিআরে নমুনা পরীক্ষার পর মঙ্গলবার পরিবারটির ১৪ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার।

তিনি বলেন, হাজী বাল্লু রোডে এক পরিবারের ১৪ সদস্যের করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। ওই সড়কের ওই ভবন ও আশপাশের ভবন লকডাউন করা হয়েছে।

পরিবারটির অন্য দুই সদস্যের করোনা আক্রান্তের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তাদের বিষয়টি আমি নিশ্চিত নই।

বিজ্ঞাপন

ওসি জানান, ঘনবসতিপূর্ণ চকবাজার থানা এলাকায় ৫৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন পাঁচজন। তবে মারা যাওয়াদের মধ্যে ওই পরিবারের কেউ নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.