Sylhet Today 24 PRINT

সিলেটে একদিনে ১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২২ এপ্রিল, ২০২০

সিলেটে একদিনে ১৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৩ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমা্নী মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন



তিনি জানান, বুধবার ওসমানীতে ১৮৮জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়।

এনিয়ে সিলেট বিভাগে মোট ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। বুধবারের পূর্ব পর্যন্ত হবিগঞ্জে ১৩জন,  সিলেটে ৫ জন, মৌলভীবাজারে ১ জন ও সুনামগঞ্জে ১ জন রোগী শনাক্ত হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.