Sylhet Today 24 PRINT

নতুন শনাক্ত ৪১৪, মৃত্যু কমে বেড়েছে সুস্থের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৪১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৪ হাজার ১৮৬ জন। এছাড়া এই সময়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৭ জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১৬ জন। এটি একদিনে সর্বোচ্চ সুস্থের সংখ্যা। দেশে করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছে সর্বমোট ১০৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.