Sylhet Today 24 PRINT

সবচেয়ে কম বয়েসি শিশুর করোনাজয়

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০২০

ইতালির ১০৩ বছর বয়েসি বৃদ্ধার করোনাজয়ের পর এবার পৃথিবীর এখন পর্যন্ত সবচেয়ে কম বয়েসি এক শিশু করোনা জয় করে ফিরেছে।

মাত্র ১ মাস বয়েসি থাইল্যান্ডের এক শিশু সম্প্রতি করোনা জয় করে ফিরেছে। জন্মের পরই করোনায় আক্রান্ত হয়েছিল থাইল্যান্ডের এই শিশুটি। তাকে বাঁচানো যাবে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল চিকিৎসকদের মধ্যেও।

কিন্তু বিশ্বের সবচেয়ে কম বয়েসি হিসেবে এবার করোনাকে হারিয়ে ওই এক মাসের শিশু বাড়ি ফিরেছে। শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

যে শিশুরোগ বিশেষজ্ঞ ওই বাচ্চাটির চিকিৎসা করেছেন তিনি জানিয়েছেন, করোনার হাত থেকে মুক্ত করতে শিশুটির জন্য তিনি চারটি অ্যান্টিভাইরাল ওষুধের ব্যবহার করেছিলেন। তাতেই কাজ হয়েছে।

বিজ্ঞাপন

ব্যাংককের বামরাসনারাদুরা সংক্রামক রোগ ইন্সটিটিউট ওই চিকিৎসকের নাম বিশাল মুলাসারত। তিনি বলেছেন, বাচ্চাটিকে ১০ দিন ওষুধ দেওয়া হয়েছিল। আমরা প্রতিদিন ওর স্বাস্থ্য পরীক্ষা করতাম। চার—পাঁচ দিন পর থেকে ওর মধ্যে ধীরে ধীরে সুস্থ হওয়ার লক্ষণ দেখা দিতে শুরু করে।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে এখনও পর্যন্ত দুহাজার ৮২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৪৯ জন মারা গিয়েছেন। তবে থাইল্যান্ডে প্রায় ৮৪ শতাংশ রোগী এখন সুস্থ। সূত্র: জিনিউজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.