Sylhet Today 24 PRINT

রাজধানীতে পুরোহিতসহ আক্রান্ত ৩১, ইসকন মন্দির লকডাউন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০২০

রাজধানীর ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের মন্দিরের পুরোহিত, সেবায়েতসহ ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার রাতে তাদের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শনিবার সকাল থেকে মন্দিরটি লকডাউন করা হয়।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া বলেন, ইসকন কর্তৃপক্ষ বহু আগেই মন্দিরে বাইরের কারও প্রবেশ বন্ধ করে দিয়েছিল। যারা ছিলেন তারা সব সময় ভেতরেই অবস্থান করতেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তাদের কোনো হাসপাতালে না নিয়ে আশ্রমের ভেতরে নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের করোনা পজেটিভ এসেছে তারা আশ্রমের ভেতরেই থাকেন।

গেন্ডারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মামুন শাহ বলেন, আইইডিসিআর'এর নিদের্শে আক্রান্তরা সবাই আইসোলেশন ও চিকিৎসাধীন আছেন। যাতে এলাকার মানুষের মধ্য ছড়াতে না পারে সেজন্য আমরা আইইডিসিআর’এর নির্দেশে ওই এলাকার রাস্তা লকডাউন করেছি। সেখানে এখন আর মানুষের যাতায়াতের সুযোগ নাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.