Sylhet Today 24 PRINT

যশোরে একদিনেই ১৪ করোনা রোগী শনাক্ত

বেনাপোল প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০২০

যশোর জেলায় ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। একদিনেই জেলাতে ১৪ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) যশোর জেলা সিভিল সার্জন শেখ আবু শাহিন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়টির ল্যাবে রোববার মোট ২৭ জনের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে যশোরের ৪২টি নমুনার মধ্যে ১৪টি, ঝিনাইদহের ১৫টি নমুনার মধ্যে ৮টি, নড়াইলের ৪টি নমুনার মধ্যে ৩টি, মাগুরার ৫টি নমুনার মধ্যে ২টিসহ মোট ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৭টি নমুনায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

শনিবার পর্যন্ত যশোরে করোনা রোগী ছিল ১৫ জন। নতুন করে ১৪ জন আক্রান্ত হওয়ায় এখন তা বেড়ে দাঁড়ালো ২৯ জনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.