Sylhet Today 24 PRINT

ময়মনসিংহে করোনা আক্রান্ত ১০৮ জনের ৭৮ জনই স্বাস্থ্যকর্মী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০২০

ময়মনসিংহে স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত জেলায় শনাক্ত ১০৮ জনের মধ্যে ৭৮ জনই চিকিৎসক, সেবিকা (নার্স) ও স্বাস্থ্যকর্মী। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটজন চিকিৎসক, তিনজন সেবিকা এবং তিনজন স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট রয়েছেন। বাকি তিনজন ময়মনসিংহ সিটি করপোরেশনে কর্মরত বলে জানান সিভিল সার্জন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২০ জন চিকিৎসক, ১৩ জন সেবিকা ও ২৯ জন স্বাস্থ্যকর্মী এবং গফরগাঁও, মুক্তাগাছা ও হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.