Sylhet Today 24 PRINT

সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক |  ২৭ এপ্রিল, ২০২০

সিলেট বিভাগে নতুন আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে।

সোমবার (২৭ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

বিজ্ঞাপন



এদিন মোট ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৩ জনের করোনা পজিটিভ আসে ও বাকি ১৬৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় তথ্যটি সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করে জানান, নতুন শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে ২ জন সিলেটে ও সুনামগঞ্জ জেলার ১১ জন।

এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে। তাদের মধ্যে সিলেট জেলায় ১৪ জন, হবিগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ১৩ জন ও সুনামগঞ্জে ২৬ জন।

এদিকে আক্রান্তদের মধ্যে সিলেটের এক চিকিৎসক, মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১ প্রবীণ ব্যক্তি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ( তিনি ঢাকায় করোনা শনাক্তের পর সেখানে মৃত্যু হলেও হিসাব আসে মৌলভীবাজারের সাথে) এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিকের পাঁচ বছরের এক শিশু সন্তানসহ চার জনের মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.