Sylhet Today 24 PRINT

ঢামেকের দুই সেবিকা করোনায় আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই সেবিকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিউরোসার্জারি ওয়ার্ডে দায়িত্বরত দুজন নার্সের করোনা পজিটিভ হয়েছে। সোমবার রাতে তাদের পরীক্ষার ফল পেয়েছি। তারা মুগদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, দুজন নার্স করোনা পজিটিভ আসার পর হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে নতুন রোগী ভর্তি বন্ধ করা হয়েছে। তবে পুরনো রোগীরা চিকিৎসাধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.