Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে আক্রান্ত কিশোরীর বাবা ও ভাইয়ের করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ |  ২৮ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রথম করোনা আক্রান্ত কিশোরীর (২০) বাবা (৫৫) ও চাচাতো ভাই (১৬) এবার করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দু’জনেরই বাড়ি উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের টাইলা গ্রামে।

জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ওই কিশোরীকে আইসোলেশনে নেয়া হলে তার পরিবারের ১০ জন সদস্যের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে কিশোরীর বাবা ও চাচাতো ভাইয়ের রিপোর্ট করোনা পজিটিভ আসে।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, করোনা আক্রান্ত ওই কিশোরীর বাবা ও চাচাতো ভাইয়ের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। আমরা নতুন আক্রান্তদের সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে পাঠিয়েছি। আক্রান্ত কিশোরীও আইসোলেশনে ভর্তি রয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার পশ্চিম বীরগাঁওয়ের টাইলা গ্রামে ২০ বছরের ওই কিশোরী প্রথম করোনা আক্রান্ত হন এবং শুক্রবার পূর্ব পাগলার চিকারকান্দি গ্রামের ২৩ বছরের আরও এক যুবক করোনা আক্রান্ত হন। এ নিয়ে ওই উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.