Sylhet Today 24 PRINT

সৌদি আরবে করোনায় ৪৬ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০২০

সৌদি আরবে করোনাভাইরাসে মৃতদের মধ্যে প্রায় ৩০ শতাংশই বাংলাদেশি। এখন পর্যন্ত দেশটিতে ৪৬ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

বুধবারের (২৯ এপ্রিল) সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে মৃতদের মধ্যে ৪৬ জনই প্রবাসী বাংলাদেশি।

বিজ্ঞাপন

এছাড়াও করোনাভাইরাসের পাশাপাশি সম্প্রতি হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন অনেক বাংলাদেশি প্রবাসী। গত তিন সপ্তাহে সৌদি আরবে ৮ জনেরও বেশি বাংলাদেশি প্রবাসী স্ট্রোক করে মারা গেছেন বলে জানা গেছে।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪০২ জন। তাদের মধ্যে মারা গেছেন ১৫৭ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.