Sylhet Today 24 PRINT

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৬৪, সুস্থ ১০, মৃত ৫

নিজস্ব প্রতিবেদক |  ৩০ এপ্রিল, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৫৬৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭ হাজার ৬৬৭ জন।

এছাড়া এই সময়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬৮ জন।

এই সময়ে দেশে আরও ১০ জন রোগী সুস্থ হয়েছেন; এনিয়ে সুস্থতার সংখ্যা গিয়ে দাঁড়াল ১৬০।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ হাজার ৯৬৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ৫৬৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন।

মৃতদের তথ্য তুলে ধরে তিনি বলেন, পাঁচজনের মধ্যে তিন জন পুরুষ, দুই জন নারী। তাদের মধ্যে দুজনের বয়স ৬০ বছরের বেশি, তিন জনের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের তথ্য জানায় আইইডিসিআর। ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী বুধবার বেলা তিনটা পর্যন্ত সারাবিশ্বে আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ৩১ হাজার ৫৪ জন। এদের মধ্যে মারা গেছেন ২ লাখ ২৮ হাজার ৪০৩ জন, এবং সুস্থ হয়ে ওঠেছেন ১০ লাখ ৭ হাজার ৪৪১ জন।

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ভারতে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৬২ জন। এদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৭৯ জন, আর সুস্থ হয়ে ফিরেছেন ৮ হাজার ৪৩৭ জন।

পাকিস্তানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৫৯ জন, এদের মধ্যে মারা গেছেন ৩৪৬ জন, আর সুস্থ হয়ে ফিরেছেন ৪ হাজার ৫২ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.