Sylhet Today 24 PRINT

যশোরে চিকিৎসকের করোনা শনাক্ত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘন্টায় যশোর একজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে যশোর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬ জন।

বুধবার (৩০ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় একজন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।

আক্রান্ত চিকিৎসক কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও)।

বিজ্ঞাপন

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, আক্রান্ত চিকিৎসককে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.