Sylhet Today 24 PRINT

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের দায়িত্ব পালনকালে এই ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। মারা যাওয়া এসআই নাজির উদ্দীন স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে গত ২৫ এপ্রিল। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন



এসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। তার নামাজে জানাজা শুক্রবার সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৪ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.