Sylhet Today 24 PRINT

জুড়ীতে দুই পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

জুড়ী প্রতিনিধি |  ০১ মে, ২০২০

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দুই পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া দু'জনই জুড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।শুক্রবার বিকাল চারটায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমরজিৎ সিংহ।

তিনি জানান, মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় থেকে তাদেরকে এ তথ্য জানানো হয়েছে। উপজেলায় নমুনা সংগ্রহ করাদের মধ্যে এ দু’জন আক্রান্ত হওয়ার তথ্য এসেছে। নির্দেশ মোতাবেক পরবর্তি ব্যবস্থা নেয়া হচ্ছে।

জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত ওই দুইজন পুলিশ সদস্য গত ১৫ এপ্রিল জুড়ীতে যোগদান করেন। সাধারণ উপসর্গ দেখা দেওয়ায় গত ২৬ এপ্রিল তাদের নমুনা পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.