Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ০২ মে, ২০২০

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এই প্রথম এক যুবকের (৩০) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের বাসিন্দা।

শনিবার (২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মনিসর চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি জানান, উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের এক ব্যক্তি জ্বর, সর্দি ও কাশিতে কয়েক দিন ধরে ভুগছেন, এমন খবর জানতে পেরে গত ২৮ এপ্রিল মঙ্গলবার  করোনাভাইরাস পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার রাত ১১টায় ওই ব্যক্তির করোনা 'পজিটিভ' আসে।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, ওই রোগী বর্তমানে বাড়িতে আছেন। ওই রোগীর বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি পেশায় শ্রমিক। তার সংস্পর্শে আসা ও পরিবারের সবার নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে।

আক্রান্ত ব্যক্তি গত কয়েকদিন আগে অন্য একটি জেলা থেকে বাড়িতে এসেছেন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.