Sylhet Today 24 PRINT

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুলতানুল আরেফিন (৪৪) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতালের পরিচালক হাসান উল হায়দার এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আজ ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে পুলিশের এই উপপরিদর্শককে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার বাড়ি জামালপুর জেলায়। পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

এ নিয়ে বাংলাদেশ পুলিশের পাঁচ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.