Sylhet Today 24 PRINT

করোনা আক্রান্ত ৭৪১ পুলিশ সদস্য

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০২০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৩২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ৭৪১ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে এ পর্যন্ত পাঁচ পুলিশ সদস্য মারা গেছেন।

শনিবার (২ মে) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত ৭৪১ পুলিশ সদস্যের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৩৫৬ জন। আক্রান্তদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। আইসোলেশনে আছেন ১৭৪ জন। কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন।

সর্বশেষ শনিবার (২ মে) সুলতানুল আরেফিন (৪৪) নামে পুলিশের একজন সাব-ইন্সপেক্টর মারা যান। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.