Sylhet Today 24 PRINT

ওসমানীতে নতুন করে ৯ রোগী শনাক্ত, ৬ জনই সিলেট জেলার

করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মে, ২০২০

সিলেট বিভাগে নতুন করে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে  ৬ জনই সিলেট জেলার।

এসব তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটটোয়েন্টিফোরকে বলেন, রোববার ওসমানীতে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধে ৯ টি পজেটিভ আসে। শনাক্ত হওয়াদের মধ্যে ৬ জন সিলেট জেলার, একজন মৌলভীবাজারের ও ২ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন



এনিয়ে পুরো বিভাগে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩৮ জন। এরমধ্যে সর্বোচ্চ ৭৪ জন শনাক্ত হয়েছেন হববিগঞ্জ জেলায়। তবে রোববার হবিগঞ্জে নতুন করে কোনো রোগী শনাক্ত হননি।

দেশে করোনা ভাইরাস সংক্রমন শুরুর পর গত ৭ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়।

সিলেট বিভাগে শুক্রবার একদিনেই ১১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.