গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৪ মে, ২০২০
সিলেটের গোলাপগঞ্জে আরও এক করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে গোলাপগঞ্জে দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
তিনি উপজেলার লক্ষীপাশা ইউপির জাঙ্গালহাটা গ্রামের একজন তরুণী (২০)
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী ।
তিনি বলেন, আক্রান্ত তরুণী কয়েকদিন থেকে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হলে সেখান থেকে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। রোববার রাতে তার রিপোর্ট আসে পজিটিভ। বর্তমানে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে আক্রান্ত তরুণীর বাড়ি লকডাউন ও তার সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।