Sylhet Today 24 PRINT

রংপুরে করোনা আক্রান্ত ওসি, থানা লকডাউন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০২০

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ করোনা আক্রান্ত হওয়ায় থানা লকডাউন করা হয়েছে।

সোমবার (৪ মে) সকালে রংপুরের সিভিল সার্জেন ডা. হিরম্ব কুমার জানান, শনিবার (২ মে) ওসির নমুনা সংগ্রহ করার পর রোববার (৩ মে) রিপোর্টে পজিটিভ আসায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

থানা লকডাউন করার পর ওই ভবন থেকে সব পুলিশ সদস্যদের সরিয়ে আনা হয়েছে। এছাড়া থানার পাশে ভিকটিম সার্পোট সেন্টারে থানার কার্যক্রম চালাতে বলেছে সিভিল সার্জেন।

থানা সূত্রে জানা গেছে, বেলা ১১টা থেকে থানার কার্যক্রম শুরু হয়েছে।

৬ পুলিশ কর্মকর্তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আর থানায় কর্মরত সব এসআই, এএসআই ও পুলিশ কনস্টেবলদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সকালে ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন জানান, থানায় কর্মরত সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে করনায় আক্রান্ত ওসির সঙ্গে ক্লোজলি দায়িত্ব পালন করা ৬ জন পুলিশ কর্মকর্তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.