Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ১০ জনের করোনা শনাক্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার একদিনে সর্বোচ্চ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলার নবীনগরে উপজেলার জাফরপুর গ্রামে এক পরিবারের ১০ জনসহ মোট ১১ জন শনাক্ত হয়েছেন এই প্রাণঘাতী ভাইরাসে।

সোমবার (৪টা মে) দুপুরে জেলা সিভিল সার্জন মো. একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, জেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এখন ১৯ জন জেলা বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্ন স্থানে আইসোলেশনে আছেন। সাম্প্রতিক সময়ে জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় মারা গেছেন দুজন।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় জানায়, এখন পর্যন্ত জেলায় ১৬৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ১২৭৭ জনের। ৪৬ জন বাদে বাকিদের নমুনা সংগ্রহের ফলাফলে নেগেটিভ আসে। এখনও প্রতিদিন নমুনা সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি ফলাফলও পাওয়া যাচ্ছে প্রতিদিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.