Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত আরও ৬০ পুলিশ সদস্য

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬০ পুলিশ সদস্য নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পর্যন্ত ৯১৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

সোমবার (৪ মে) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

রোববার (৩ মে) পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৮৫৪ জন।

সূত্রটি জানায়, সোমবার পর্যন্ত আক্রান্ত ৯১৪ জনের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে শনিবার (২ মে) সকাল পর্যন্ত মারা গেছেন পাঁচ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন একজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.