Sylhet Today 24 PRINT

সিলেটে আরও ৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মে, ২০২০

সিলেট বিভাগে নতুন করে আরও ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৫ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৩জন, মৌলভীবাজারের ১জন ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেছেন, সোমবার ওসমানীর ল্যাবে ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫টি পজেটিভ আসে।

এরআগে একইদিনে ঢাকায় নমুনা পরীক্ষায় হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল আহসানের করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন



ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় হবিগঞ্জ সদর উপজেলার এক নারীর করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট সনাক্ত হয়োেছে ৭৬ জনের। মারা গেছেন ১ জন।

সবমিলিয়ে সিলেট বিভাগে মোট ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.