Sylhet Today 24 PRINT

করোনায় মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মে, ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বিশ্বের অধিকাংশ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে।

করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৩৩ হাজার ৭৬৮ জন। মারা গেছেন ২ লাখ ৫১ হাজার ৪৭৮ জন। এই সময়ে সুস্থ হয়ে ওঠেছেন ১১ লাখ ৮৫ হাজার ৩৫৩ জন।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ২১ লাখ ৯৬ হাজার ৯৩৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৯ হাজার ৬৩৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

মহাদেশওয়ারি হিসাবে কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃতের দিক থেকে সবার ওপরে রয়েছে ইউরোপ। ইউরোপে সাড়ে ১৪ লাখ ৬৯ হাজার ৫৪৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এবং এদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ৭৪ জন।

ইউরোপের পর উত্তর আমেরিকা মহাদেশে করোনার প্রকোপ বেশি। এই মহাদেশে ১৩ লাখ ১৪ হাজার ৫ জন আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭ হাজার ৯৭২ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৬৯ হাজার ৩৮২ জন।

এশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৬৩৮ জন, এবং মারা গেছেন ২০ হাজার ২৯ জন। দক্ষিণ আমেরিকা মহাদেশে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২০ হাজার ৮০৯ জন, এবং মারা গেছেন ৭ হাজার ২৮৮ জন। মহাদেশটির কেবল ব্রাজিলেই আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ২২২ জন, এবং মারা গেছেন ৭ হাজার ২৮৮ জন।

আফ্রিকা মহাদেশে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬৩৫ জন, এবং মারা গেছেন ১৮৪১ জন। এছাড়া ওশেনিয়া অঞ্চলে আক্রান্তের সংখ্যা ৮৪১৪ জন, এবং মারা গেছেন ১১৫ জন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনা থাবা বসিয়েছে বাংলাদেশেও। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। দেশে প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ। সোমবার পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ১০ হাজার ১৪৩ জন; এদের মধ্যে মারা গেছেন ১৮২ জন, এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২০৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.