Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে নার্সসহ আরও তিনজন করোনায় আক্রান্ত

জকিগঞ্জ প্রতিনিধি |  ০৫ মে, ২০২০

সিলেটের জকিগঞ্জ উপজেলায় নতুন করে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্ত তিনজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। এদের মধ্যে দুজন নার্স রয়েছেন।

মঙ্গলবার (৫ মে) জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২৫ এপ্রিল জকিগঞ্জ থেকে যে ৩৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল এর মধ্যে এই তিনজনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

২৪ এপ্রিল জকিগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিলেন হাসপাতালের স্টোর কিপার। এরপর তার এটেনডেন্স ফখরুল ইসলামের করোনা ধরা পড়ে ১ মে। নতুন আক্রান্ত তিনজন আগে থেকেই হোম কোয়ারেন্টিনে ছিলেন।

কারো উপসর্গ না থাকায় তারা বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নেবেন বলে প্রাথমিক সিদ্ধান্তে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.