Sylhet Today 24 PRINT

শার্শায় আরও দুই চিকিৎসক করোনায় আক্রান্ত

বেনাপোল প্রতিনিধি |  ০৫ মে, ২০২০

যশোরের শার্শায় নতুন করে আরও দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে এই দুই জনের আক্রান্তের রিপোর্ট পেয়েছেন বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।

আক্রান্ত দুজনই বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রে ভারত ফেরতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার কাজে নিয়োজিত ছিলেন।

আক্রান্ত দুইজনই শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯ জন।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, আজ ল্যাব থেকে পাওয়া রিপোর্টে হাসপাতালের দুইজন চিকিৎসক কোভিড-১৯ (করোনা ভাইরাসে) আক্রান্ত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.