তাহিরপুর প্রতিনিধি | ০৫ মে, ২০২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ছয়জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। তারা সবাই ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গার্মেন্টসে কাজ করতেন বলে জানা যায়।
মঙ্গলবার (৫ মে) দুপুরে ৬ জন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচওএফপিও ডা. ইকবাল হোসেন।
বিজ্ঞাপন
জানা যায়, আক্রান্তদের মধ্যে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের ৫ জন ও কুকুরকান্দি গ্রামের একজন বাসিন্দা। তাদের মধ্যে তিন জন নারী। তাদের বয়স ১৮ দুজনের বয়স। আর বাকী তিনজন পুরুষ। তাদের বয়স ১৫, ৩৫ ও ৪৫। তারা গত এপ্রিল মাসের ২০-২১ তারিখে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে তাহিরপুরে আসেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচওএফপিও ডা. ইকবাল হোসেন জানান, এই প্রথম উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। আমাদের মেডিকেল টিম ওই গ্রামে যাচ্ছে। গত ২২ এপ্রিল আমরা নমুনা সংগ্রহ করে এ পর্যন্ত ৪৭ জনের নমুনা পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলাম। আজ রিপোর্ট হাতে পেয়েছি। ৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে একজন গাজীপুর চলে গেছেন বলে জানতে পেরেছি। বাকি ৫ জনকে আইসোলেশনে ও এদের সংস্পর্শে আসা সকলকে লকডাউনে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সুনামগঞ্জে জেলায় নতুন করে আরও ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তাহিরপুর ৬, শাল্লা ৫, দক্ষিণ সুনামগঞ্জ ৪, দিরাই ৩, ছাতক ৩ ও বিশ্বম্ভরপুরের ১ জন। এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সিভির সার্জন ডা. শামস উদ্দিন।