Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ডিপ্লোমা চিকিৎসকসহ করোনা আক্রান্ত ৩

দিরাই প্রতিনিধি |  ০৫ মে, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে একজন ডিপ্লোমা চিকিৎসক ও দুই সিনিয়র নার্সসহ ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

আক্রান্ত তিনজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। এতে করে উপজেলা স্বাস্থ্য বিভাগসহ এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আক্রান্ত চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ল্যাব থেকে পাওয়া রিপোর্টে হাসপাতালের একজন ইন্টার্নি ডিপ্লোমা চিকিৎসক ও দুইজন সিনিয়র নার্স নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেরকে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.