Sylhet Today 24 PRINT

যবিপ্রবিতে আরও ১৩ জনের করোনা শনাক্ত

বেনাপোল প্রতিনিধি |  ০৬ মে, ২০২০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪ জেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের কোভিড-১৯ নোভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জিনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ জানান, ১৩ জনের মধ্যে যশোর জেলার ২৩ জনের নমুনা পরীক্ষায় ১ জন, ঝিনাইদহের ১৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, চুয়াডাঙ্গার ৫ জনের নমুনা পরীক্ষায় করে ৫ জন ও মেহেরপুরের ১৬ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। বাকি ৪৬ জনের নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।

তিনি জানান, ফলাফল ৪ জেলার সিভিল সার্জনের কাছে ই-মেইলে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.