Sylhet Today 24 PRINT

সিলেটে হৃদরোগ বিশেষজ্ঞসহ তিনজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০২০

সিলেট বিভাগে এক চিকিৎসকসহ নতুন করে আরও তিন জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার (৬ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

শনাক্ত হওয়াদের মধ্যে দুইজন সিলেটের ও একজন হবিগঞ্জের। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন



তিনি জানান, হাসপাতালের ল্যাবে বুধবার ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনে করোনা পজিটিভ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেটে শনাক্ত হওয়াদের মধ্যে এক হৃদরোগ বিশেষজ্ঞ ও তার স্ত্রী রয়েছে।ন। সম্প্রতি তারা আমেরিকা থেকে ফিরেছন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.