Sylhet Today 24 PRINT

করোনায় ফারইস্ট ইউনিভার্সিটির ভিসির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. নাজমুল করিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (৭ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডীন ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, তিনি একজন স্বনামধন্য অধ্যাপক ছিলেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.