Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে ৫ দিনে ৮ জনের মৃত্যুর পর জানা গেল করোনায় আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০২০

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গত ৫ দিনে চট্টগ্রামে ৮ জন মারা যাওয়ার পর জানা গেছে যে তারা করোনায় আক্রান্ত ছিলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে জেলা সিভিল সার্জনের অফিস থেকে নমুনা পরীক্ষার ফলাফলে নতুন আরও দু’জনের মৃত্যুর কথা জানানো হয়। খবর ইউএনবির।

সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করে জানান, বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে। একজন গত ৪ মে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেকজন নগরীর সাগরিকা এলাকায় গত ২ মে মারা যান।

উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.