Sylhet Today 24 PRINT

দেশে ২৪ ঘণ্টায় ৭০৯ রোগী শনাক্ত, মৃত্যু ৭ জনের

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ১৩৪ জনে।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৭০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত থেকে মৃত্যু হয়েছে আরও সাতজনের। এছাড়া এই সময়ে সুস্থ হয়েছেন ১৯১ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.