Sylhet Today 24 PRINT

ফ্রান্সে করোনায় হবিগঞ্জের প্রবাসীর মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ০৮ মে, ২০২০

ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. ইফতেখার আহমেদ দোলন নামে হবিগঞ্জের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ফান্সের প্যারিসের পিটিই সালপেটরিরে হাসপাতালে তিনি মারা যান। তিনি করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালে এক মাস ৮ দিন চিকিৎসাধীন ছিলেন। ইফতেখার আলম দোলন হবিগঞ্জের বাহুবল উপজেলার দীননাথ ইনস্টিটিউশন মডেল হাই স্কুলের সাবেক সহকারী শিক্ষক মৃত মধু মিয়ার ছেলে। তাদের বাড়ি উপজেলার সাতকাপন গ্রামের।

দোলনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক।

বিজ্ঞাপন



পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চল্লিশ দিন আগে করোনার উপসর্গ ধরা পড়লে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দোলন।

দোলনের নিকটাত্মীয় ও বাহুবল উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম জানান আগামী সোমবার ফ্রান্সেই ইফতেখার আহমেদ দোলনের দাফন সম্পন্ন হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.