Sylhet Today 24 PRINT

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মাধবপুরে করোনা আক্রান্ত দ্বিতীয় রোগী

মাধবপুর প্রতিনিধি |  ১৪ মে, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে করোনাভাইরাস আক্রান্ত দ্বিতীয় রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রাদারের পদে কর্মরত আছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মে) সকালে তার ছাড়পত্র দেয়া হয়। তার করোনার প্রতিবেদন পজিটিভ এসে গত এপ্রিল মাসের ২৩ তারিখ। পরদিন ২৪ এপ্রিল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে তাকে ভর্তি করা হয়।

দীর্ঘ ২১ দিন পর এ স্বাস্থ্যকর্মী সুস্থ হয়ে বাড়ি ফিরেন বলে নিশ্চিত করেন মাধবপুর স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.