Sylhet Today 24 PRINT

সিলেটে আরও ১৮ জনের করোনা শনাক্ত, ১৪ জনই গোলাপগঞ্জের

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মে, ২০২০

সিলেটে আরও ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৮ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার ওসমানীতে ৯৪টি নমুনা পরীক্ষা হয। এরমধ্যে ১৮টি পজেটিভ আসে।

বিজ্ঞাপন



তবে ওসমানী মেডিকেল কলেজের একটি সূত্র জানিয়েছে, শনিবার শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে ১৪ জনই সিলেটের গোলাপগঞ্জের। বাকীদের মধ্যে ওসমানীর মেডিকেল কলেজ হাসপাতালের ২ নার্স ও শামসুদ্দিন হাসপাতালের ১ জন ব্রাদার রয়েছেন।

এনিয়ে সিলেট সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭৭ জন।

এরমধ্যে সিলেট জেলায় ১৩৪ জন, সুনামগঞ্জে ৬৮ জন, হবিগঞ্জে ১১৮ জন ও মৌলভীবাজারে ৫৭জন।

সিলেটে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন, সুস্থ হয়েছেন ৬৯ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ১৪১ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.