Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতালের আরো দুই সেবিকার করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মে, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরো দুই সেবিকার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই দুই সেবিকার করোনা শনাক্ত হয়।

এরআগে শুক্রবার নমুনা পরীক্ষায় ওই হাসপাতালের ৫ সেবিকার করোনাভাইরাস শনাক্ত হয়। শুক্রবার শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে ৩ জনকে ওই রাতেই শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া শুক্রবার ওসমানী হাসপাতালের এক ওয়ার্ডবয়েরও করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার ওসমানীতে ৯৪টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ১৮টি পজেটিভ আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.