Sylhet Today 24 PRINT

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ১২৭৩, মৃত ১৪, সুস্থ ২৫৬

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত সর্বোচ্চ ১ হাজার ২৭৩ জন শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত ২২ হাজার ২৬৮ জন রোগী শনাক্ত হলেন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১৪ জন। এ নিয়ে দেশে করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা হলো ৩২৮।

রোববার (১৭ মে) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে পুরুষ ১৩ জন আর নারী ১ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন ও চট্টগ্রাম বিভাগে ৫ জন।

মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন; ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন; ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন; ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন। এ নিয়ে সর্বমোট ৪ হাজার ৩৭৩ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১১৪ জনের করোনা পরীক্ষা করা হয়।

দেশে এখন ৪২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। নতুন যুক্ত হয়েছে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.