Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সঙ্গে বাম জোটের সংলাপ মঙ্গলবার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার গণভবনে যাচ্ছে সিপিবি-বাসদসহ আট দলকে নিয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট।

৬ নভেম্বর দুপুর ২টায় গণভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

জোটের সমন্বয়ক সাইফুল হক রোববার জানান, আগামী মঙ্গলবার তাদের সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র এখনও তারা হাতে পাননি।

বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সংলাপে অংশ নেওয়ার জন্য আগেই ১৬ জনের নামের একটি তালিকা পাঠানো হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইসির প্রস্তুতির মধ্যেই সংলাপের আহ্বানে সাড়া দিয়ে গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে গণভবনে আলোচনায় বসেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্যান্য দল ও জোটও সংলাপের আগ্রহ দেখালে তাদেরও আমন্ত্রণ পাঠানো হয় গণভবন থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.