Sylhet Today 24 PRINT

৭ নভেম্বর ঐক্যফ্রন্টের সঙ্গে আবার সংলাপে বসবে আওয়ামী লীগ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৮

আগামী বুধবার (৭ নভেম্বর) ঐক্যফ্রন্টের সঙ্গে আবার সংলাপ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রবিবার (৪ নভেম্বর) রাতে ১৪ দলের সভা শেষে এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী ৭ নভেম্বর সকাল ১১টায় গণভবনে আবারও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক হবে।

তিনি বলেন, ‘আলোচনা ভালো হয়েছে। শরিকরা সবাই সংবিধানসম্মতভাবে নির্বাচন চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা জ্ঞাপন করে তারা বলেছেন, নির্বাচনের প্রশ্নে সংবিধান থেকে একচুলও ছাড় দেওয়া চলবে না।

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও প্রায় একই কথা বলেন। তিনি জানান, সংবিধানের ভেতর থেকে নির্বাচন করার ওপর জোর দিয়ে ১৪ দলের নেতারা বলেছেন, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠান করতে হবে।

প্রসঙ্গত, এর আগে ১ নভেম্বর আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের একবার সংলাপ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.