Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সঙ্গে জাকের পার্টির সংলাপ আজ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক দল ও জোটের সংলাপের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সংলাপ হবে জাকের পার্টির সঙ্গে। এরআগে জাতীয় ঐক্যফ্রন্ট, বিকল্পধারা, জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপ শেষে রাতেই বনানীর কেন্দ্রীয় কার্যালয়ে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সংলাপ বিষয়ে বিস্তারিত জানাবেন।

এ ছাড়া আজ বেশ কিছু ইসলামী ও বামদলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর ২টায় সংলাপে অংশ নেবে- ইসলামী ঐক্যজোট (আইওজে), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জালালী পার্টি, আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় ইসলামী জোট-বিএনআইএ, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট, ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স (আইডিএ)।

আর সন্ধ্যা ৭টায় অংশ নেবে বাম গণতান্ত্রিক জোট। জোটের দলগুলো হল- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.