Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে যাচ্ছেন ঐক্যফ্রন্টের ১১ জন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৮

পুরনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ জনের একটি প্রতিনিধি দল গণভবনে যাবে।

মঙ্গলবার ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে ১১ জনের তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠকটি ড. কামাল ‌হো‌সেনের চেম্বার মতিঝিলে অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা সাড়ে এগারোটায় গণভবনে সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপে অংশ নিতে কামাল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের অন্যরা হলেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. ‌মোশাররফ হো‌সেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক ‌মোস্তফা মহ‌সিন মন্টু, দলের কার্যকরী সভাপতি এডভোকেট সুব্রত ‌চৌধু‌রী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, দলের উপদেষ্টা এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর।

এরআগে ড. কামাল হোসেনের নেতৃত্বে ১ নভেম্বর ২০ সদস্যদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.