Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সঙ্গে ফের সংলাপে ঐক্যফ্রন্টের নেতারা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আবারও সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার বেলা ১১টায় গণভবনে এই সংলাপ শুরু হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে এবার সংলাপে অংশ নিয়েছেন ১১ জন নেতা। মঙ্গলবার রাতে ড. কামাল ‌হো‌সেনের চেম্বার মতিঝিলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে ১১ জনের তালিকা চূড়ান্ত করা হয়।

ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১১ সদস্যের দলে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. ‌মোশাররফ হো‌সেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক ‌মোস্তফা মহ‌সিন মন্টু, দলের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত ‌চৌধু‌রী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, দলের উপদেষ্টা এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।

এর আগে ১ নভেম্বর সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.