Sylhet Today 24 PRINT

ইমামের নেতৃত্ব্বে ইসিতে যাচ্ছে আওয়ামী লীগ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৮

আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমামের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ে যাবেন দলটির ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল।

বুধবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠকের কথা রয়েছে।

প্রতিনিধিদলে আরও থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য রাশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, রিয়াজুল কবীর কাওছার, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় নেতা তানভীর ইমাম, ফজিলাতুন্নেছা বাপ্পী, এনামুল হক চৌধুরী, সেলিম মাহমুদ, মুস্তাফিজুর রহমান বাবলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.