Sylhet Today 24 PRINT

সিলেট-১ আসনের মনোনয়ন কিনলেন মুহিত

নিজস্ব প্রতিবেদক |  ০৯ নভেম্বর, ২০১৮

সিলেট- ১ আসন থেকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনোনয়ন ফরম নিয়েছেন।

শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে সিলেট-১ আসনে নির্বাচনের করার জন্যে তার ছেলে সাহেদ মুহিতসহ দলীয় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে দলের অফিসে যান অর্থমন্ত্রী। এসময় প্রচুর লোকজনের সমাগম হওয়াতে অর্থমন্ত্রী পার্টি অফিসের ভেতরে না গিয়ে তার ছেলে সাহেদ মুহিতকে দিয়ে মনোনয়ন ফরম নেন।

অর্থমন্ত্রীর পক্ষে মনোনয়ন ফরম কেনার সত্যতা নিশ্চিত করেছেন সাহেদ মুহিত।

সাহেদ মুহিত জানান, আব্বু (আবুল মাল আবদুল মুহিত) মনোনয়ন কেনার জন্য পার্টি অফিসে গিয়েছিলেন কিন্তু প্রচুর লোকজন থাকায় তিনি মনোনয়ন নেয়ার জন্য ভেতরে যেতে পারেননি। তাই আব্বুর হয়ে আমি মনোনয়ন কিনেছি।

দলের সভানেত্রীসহ হাইকমান্ডের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েই অর্থমন্ত্রী মনোনয়ন ফরম কিনেছেন বলে জানান সাহেদ মুহিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.